,

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুরে পাহাড়ি ঢলের স্রোতে বসতঘর ভেঙে পানিতে তলিয়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের মাঝের খাল এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।

নিহত রুবেল মিয়া (৩৫) ওই এলাকার বশির মিয়ার ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ি ঢলের পানির প্রবল স্রোতে একটি আধাপাকা ঘর ভেঙে খালে পড়ে গেলে রুবেল মিয়া নিখোঁজ হন। পরে দীর্ঘ সময় ধরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ অভিযানে ভাঙা ঘরের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড