,

স্পেনকে হারানোর স্বপ্ন সৌদির

news-image

অনলাইন ডেস্ক : স্পেনের বিপক্ষে জয় পাওয়া কঠিন হলেও অসম্ভব নয় বলে মনে করেন সৌদি আরবের গোলরক্ষক আহমেদ আল-কাসার। অন্যদিকে আগের ম্যাচে কেপ ভার্দের কাছে পয়েন্ট খোয়ানোর পর সমালোচনার মুখে পড়া স্পেন সেই চাপ কাটিয়ে ঘুরে দাঁড়াতে প্রস্তুত।

রোববার রাত ১০টায় মুখোমুখি হবে স্পেন ও সৌদি আরব। ম্যাচের আগে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, সমালোচনাকে নেতিবাচকভাবে নয়, বরং বাড়তি অনুপ্রেরণা হিসেবে দেখছেন তারা। তার মতে, আগের ম্যাচের ফল দলের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলেনি।

তিনি বলেন, সৌদি আরব রক্ষণভিত্তিক কৌশল নিয়ে মাঠে নামতে পারে, যা তাদের জন্য কার্যকর হতে পারে। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই।

কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে খেলেছিলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। সৌদি আরবের বিপক্ষে তিনি শুরু থেকেই মাঠে থাকবেন কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি দে লা ফুয়েন্তে। তবে কোচের ভাষ্য, ইয়ামাল এখন স্বস্তিতে আছে এবং সেটিই সবচেয়ে ইতিবাচক বিষয়।

অন্যদিকে সৌদি আরবের কোচ জর্জিও দনিস ইয়ামালের প্রশংসায় বলেন, বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন তিনি। বার্সেলোনায় নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন এই তরুণ, আর তার মতো খেলোয়াড়ের বিপক্ষে খেলাটা সবসময়ই উপভোগ্য।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড