,

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

news-image

অনলাইন ডেস্ক : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের ব্যানারে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের ধাওয়ার মুখে মিছিলকারীরা পালিয়ে গেলেও দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার ভোরে মতলব পৌরসভার ভাঙ্গারপাড় বাইপাস সড়কে মাইক্রোবাসযোগে কয়েকজন ব্যক্তি ‘নির্বাচন প্রতিহতের’ স্লোগান দিয়ে মিছিল বের করে বলে জানা গেছে। এ সময় আশপাশের স্থানীয়রা পরিস্থিতি বুঝে ধাওয়া দিলে মিছিলকারীরা দ্রুত সরে যায়।

ধাওয়ার সময় পালাতে না পেরে ইসমাইল হোসেন মেহরাজ (২৪) ও ইয়ামিন হোসেন ইমান (২২) নামের দুইজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মুখে মাস্ক পরা অবস্থায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি কয়েকটি মাইক্রোবাসে করে এসে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিলটি করে দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করে।

স্থানীয় রাজনৈতিক নেতাদের দাবি, নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে এ ধরনের কর্মসূচি করা হয়েছে। অন্যদিকে আটক ব্যক্তিদের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতলব দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড