রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ মেলোনি

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে ওয়াশিংটন-রোম সম্পর্ক। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের একটি দাবিকে সরাসরি ‘মনগড়া’ বলে উড়িয়ে দিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলনে তার সঙ্গে ছবি তোলার জন্য মেলোনি আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এই বক্তব্যের জবাবে ইতালির প্রধানমন্ত্রী বলেন, এমন দাবি বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় মেলোনি জানান, ট্রাম্পের বক্তব্যে তিনি বিস্মিত হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, কেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিত্র দেশগুলোর নেতাদের সম্পর্কে এমন মন্তব্য করছেন।

মেলোনি আরও বলেন, ইতালি কখনোই কারও অনুগ্রহ বা সমর্থনের জন্য অপেক্ষা করে না। জাতীয় মর্যাদা ও স্বার্থের প্রশ্নে তার দেশ সবসময় স্বাধীন অবস্থান বজায় রাখবে।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই নেতার সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানের বিরোধিতা করার পর থেকেই ট্রাম্প ও মেলোনির মধ্যে দূরত্ব বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর স্থগিত করেছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানানো হয়নি।

ইতালির রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সরকার ও বিরোধী দলের অনেক নেতা মেলোনির প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন। তাদের মতে, কোনো দেশের প্রধানমন্ত্রীর প্রতি এমন মন্তব্য কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু ব্যক্তিগত মতবিরোধ নয়; বরং ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক নীতিগত দূরত্বেরও প্রতিফলন। বিশেষ করে পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্য ইস্যুতে ইউরোপীয় নেতারা আগের তুলনায় আরও স্বাধীন অবস্থান নিতে শুরু করেছেন।

তাদের ধারণা, ট্রাম্প ও মেলোনির এই প্রকাশ্য বিরোধ ভবিষ্যতে পশ্চিমা মিত্রদের পারস্পরিক সম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ