,

ক্রীড়াঙ্গনের নক্ষত্র আব্দুস সাদেক আর নেই

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব, সাবেক জাতীয় হকি তারকা ও ক্রীড়া সংগঠক আব্দুস সাদেক আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শনিবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা আজ বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল সকালে বনানী ওল্ড ডিওএইচএস মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আব্দুস সাদেক ছিলেন অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের একজন পরিচিত মুখ। হকির পাশাপাশি ফুটবল ও ক্রিকেটেও তার দক্ষতা ছিল প্রশংসিত। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ক্রীড়াচক্রের প্রথম ফুটবল অধিনায়ক এবং হকি দলেরও নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন। খেলোয়াড়ি জীবনে পাকিস্তান জাতীয় হকি দলের হয়ে ইউরোপের বিভিন্ন দেশে সফর করে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম কুড়িয়েছিলেন।

স্বাধীনতার পর জাতীয় হকি চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরে কোচিংয়ে যুক্ত হয়ে ১৯৭৭ সালে আবাহনীর প্রধান প্রশিক্ষকের দায়িত্ব নেন। তার অধীনে সেই মৌসুমে আবাহনী অপরাজিত থেকে লিগ শিরোপা জিতে ইতিহাস গড়ে।

খেলোয়াড় ও কোচ হিসেবে সফলতার পর ক্রীড়া সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আব্দুস সাদেক। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তার উদ্যোগে ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ হকির আসর অনুষ্ঠিত হয়।

দেশের ক্রীড়া উন্নয়নে তার দীর্ঘ অবদান স্মরণ করে বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সফল ক্রীড়া ব্যক্তিত্বকে হারাল।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে