,

দ্রুততম গোলে প্যারাগুয়ের জয়

news-image

অনলাইন ডেস্ক : চলতি বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ে তুরস্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে প্যারাগুয়ে। ম্যাচের শুরুতেই করা একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু হওয়ার মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় জালের দেখা পান প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস গালারজা। টুর্নামেন্টের এখন পর্যন্ত এটিই সবচেয়ে দ্রুততম গোল।

মাঝমাঠে বলের দখল বদলের পর গালারজার কাছে সুযোগ আসে। প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার শক্তিশালী শট তুরস্কের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। শুরুতেই এগিয়ে গিয়ে আত্মবিশ্বাস পায় প্যারাগুয়ে।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় দলটি। মিগেল আলমিরন প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে।

সংখ্যায় এগিয়ে থাকায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তুরস্ক। বল দখল, পাস এবং আক্রমণের দিক থেকে তারা আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি। প্যারাগুয়ের রক্ষণভাগ দৃঢ়তা দেখিয়ে প্রতিপক্ষকে আটকে রাখে।

এই হারের ফলে টানা দ্বিতীয় ম্যাচে পরাজয়ের স্বাদ পেল তুরস্ক। এর আগে প্রথম ম্যাচেও তারা অস্ট্রেলিয়ার কাছে ২-০ ব্যবধানে হেরেছিল। ফলে গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে।

অন্যদিকে ১০ জনের দল নিয়েও মূল্যবান তিন পয়েন্ট তুলে নিয়ে পরবর্তী পর্বে যাওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল প্যারাগুয়ে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে