,

নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস

news-image

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী সাবরিনা পড়শীর প্রিয় ফুটবল দল ব্রাজিল। যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচটি পুরোপুরি দেখতে পারেননি। মরক্কোর সঙ্গে কষ্টার্জিত ড্রয়ের কারণে মনও খারাপ হয়েছিল।

তবে সপ্তাহ ঘুরতেই আনন্দে ভাসলেন ব্রাজিল ভক্তরা। আজ সকালে হাইতির বিপক্ষে দারুণ জয় ছিনিয়ে নিয়েছে সেলেসাওরা। ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে হাইতিকে। আর এ জয়ে ভীষণ উচ্ছ্বসিত পড়শীও।

ব্রাজিলের জার্সি পরে ছবি দিয়েছেন ফেসবুকে। সঙ্গে জানিয়েছেন শুভ সকালের বার্তা। তবে তারও আগে গতকাল রাতেই ব্রাজিলের জন্য উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন গায়িকা। নিজের গানেই মাতলেন সে আনন্দে। জার্সি পরে ঠোঁট নেড়েছেন তার ‘বড় একা’ গানটির সঙ্গে।

এ গানটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকেই গানটির সঙ্গে টিকটক, রিলস বানাচ্ছেন। এবার গায়িকা নিজেও সামিল হলেন সে স্রোতে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সবসময় ব্রাজিল।’

পড়শীর ওই রিল দারুণ সাড়া ফেলেছে। ১১ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। আর রিঅ্যাকশনের সংখ্যা ১ লাখ ৫ হাজারেরও বেশি। মন্তব্যও পড়েছে ৫ হাজার সাতশর বেশি। বোঝার বাকি নেই, ব্রাজিল নিয়ে পড়শীর উচ্ছ্বাসে নেটিজেনরাও খুশি।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে