,

বিয়ের সাজে বুবলী

news-image

বিনোদন ডেস্ক: দিন কয়েক আগেই মা হওয়ার খবর দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন অভিনেত্রী শবনম বুবলী। জানিয়েছেন, তার ও শাকিব খানের সংসারে এসেছে দ্বিতীয় সন্তান। সে কন্যার নাম রেখেছেন শারলিন খান। যদিও বিষয়টি নিয়ে শাকিব বরাবরের মতই ছিলেন নীরব।

এদিকে আজ নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে তাকে দেখা গেল বিয়ের সাজে। না, এটার নিজের বিয়ে নয়। বরং পেশাদার কাজ। একটি প্রতিষ্ঠানের প্রচারেই বেগুনি রঙের লেহেঙ্গা পরে সেজেছেন বউ।

ভারি নকশাখচিত সে লেহেঙ্গার সঙ্গে পরেছেন সাদা রঙের গয়না। কপালে কালো পাথরের টিকলি। হাস্যোজ্জ্বল নায়িকার এমন রূপে মুগ্ধ হচ্ছেন তার ভক্তরাও। ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।’

পোস্টে বুবলীর সাজের প্রশংসা করছেন অনেকেই। কেউ কেউ আবার নবজাতক কন্যার ছবি কবে প্রকাশ করবেন, সেটাও জানতে চাইছেন। তবে বরাবরের মতই মন্তব্যের ঘরে নির্বিকার নায়িকা।

প্রসঙ্গত, বুবলীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদের ছবি ‘পিনিক’-এ। জাহিদ জুয়েলের ছবিটি অবশ্য দর্শককে আকৃষ্ট করতে পারেনি। ছবিতে বুবলীর সঙ্গে রয়েছেন আদর আজাদ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড