,

ড্রোন আতঙ্কে দক্ষিণ কোরিয়ার শিবিরে উদ্বেগ

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অপ্রত্যাশিত এক ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে দক্ষিণ কোরিয়া শিবিরে। দলের অনুশীলন ক্যাম্পের আশপাশে একটি সন্দেহজনক ড্রোন দেখা গেলে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেক্সিকোর সেনাবাহিনী বিশেষ প্রযুক্তি ব্যবহার করে ড্রোনটি নামিয়ে আনে। তবে ড্রোনটি কার ছিল, কোথা থেকে পরিচালিত হচ্ছিল এবং এর উদ্দেশ্য কী ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি এর পেছনে কোনো নাশকতা বা গুপ্তচরবৃত্তির চেষ্টা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রধান কোচ হং মিউং বো জানান, ঘটনাটি দলের প্রস্তুতিতে প্রভাব ফেলেছে। তার ভাষ্য, অনুশীলন শুরুর আগেই আকাশে ড্রোনটি দেখা যায়। এটি দলের কৌশল বা অভ্যন্তরীণ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কি না, তা জানা না গেলেও পুরো ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন তিনি।

বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে এবং দক্ষিণ কোরিয়া চেকিয়াকে পরাজিত করেছে। ফলে শুক্রবারের মুখোমুখি লড়াইটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রুপের শীর্ষস্থান দখলের লড়াইয়ের আগে রহস্যময় ড্রোনের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড