,

ট্রাক উল্টে কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ। বৃহস্পতিবার সকালে পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রেললাইনের ওপর পড়ে গেলে পুরো রেলপথ অবরুদ্ধ হয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল সম্ভব হয়নি এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

রেল যোগাযোগ বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীদের বিকল্প উপায়ে যাত্রা করতে দেখা যায়। অনেকেই বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহনে করে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে রওনা দেন। আকস্মিক এ পরিস্থিতিতে অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে অনেক যাত্রীকে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সকাল ৭টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও দুর্ঘটনার কারণে ট্রেনটি স্টেশনে পৌঁছাতে পারেনি। ফলে নির্ধারিত সময়সূচি ব্যাহত হয়েছে।

রেললাইন থেকে দ্রুত ট্রাকটি সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের ভোগান্তি কিছুটা সময় অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে