,

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু কলম্বিয়ার

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তির প্রমাণ দিল কলম্বিয়া। উজবেকিস্তানের বিপক্ষে আধিপত্যপূর্ণ ফুটবল খেলে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। বুধবার মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণের ধার বজায় রাখে কলম্বিয়ানরা।

প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করার পর ৪০তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় কলম্বিয়া। লুইস দিয়াজের চমৎকার পাসে বক্সে ঢুকে দানিয়েল মুনিয়োজ বল জালে পাঠালে এগিয়ে যায় দলটি। সেই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় উজবেকিস্তান। ৬০তম মিনিটে এলদোর শোমুরোদভের দুর্দান্ত ভলি সামলাতে গিয়ে ভুল করেন গোলরক্ষক কামিলো ভার্গাস। ফিরতি বলে সুযোগ কাজে লাগিয়ে আব্বাসবেক ফাইজুল্লায়েভ কাছ থেকে হেডে সমতা ফেরান।

তবে সমতা বেশিক্ষণ টিকতে দেয়নি কলম্বিয়া। মাত্র পাঁচ মিনিট পর আবারও আক্রমণে সাফল্য পায় দলটি। বাম দিক থেকে লুইস দিয়াজের তৈরি করা আক্রমণ থেকে দ্বিতীয় গোল আদায় করে তারা। গোলরক্ষক উতকির ইউসুপভ চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।

ম্যাচের শেষদিকে জয়ের ব্যবধান আরও বাড়ায় কলম্বিয়া। যোগ করা সময়ে ডান প্রান্ত থেকে কুচো হার্নান্দেজের নিখুঁত ক্রস পেয়ে জামিন্তন কামপাস নিচু শটে বল জালে জড়ান। তার গোলেই ৩-১ ব্যবধানে নিশ্চিত হয় কলম্বিয়ার স্বস্তিদায়ক জয়।

পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণ, আক্রমণ এবং সুযোগ সৃষ্টিতে এগিয়ে থাকা কলম্বিয়া বিশ্বকাপের শুরুটা করেছে আত্মবিশ্বাসী ভঙ্গিতে। অন্যদিকে উজবেকিস্তানকে পরবর্তী ম্যাচে ভালো ফল পেতে হলে রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে উঠতে হবে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড