রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য কাঠামোগত চুক্তির অংশ হিসেবে ৩০০ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা সামনে এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ‘রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড’ নামে এই তহবিলটি মূলত দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি সমঝোতা নিশ্চিত করতে অর্থনৈতিক প্রণোদনা হিসেবে কাজ করবে। এতে যুক্তরাষ্ট্র, উপসাগরীয় দেশ, এশিয়া ও অন্যান্য অঞ্চলের বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণের কথা রয়েছে।

সূত্র অনুযায়ী, এই তহবিল কোনো সরকারি অনুদান বা ক্ষতিপূরণ নয়; বরং সম্পূর্ণভাবে বেসরকারি খাতনির্ভর একটি বিনিয়োগ কাঠামো। পরিকল্পনা অনুযায়ী জ্বালানি, পরিবহন, উৎপাদন ও লজিস্টিকস খাতে এই অর্থ ব্যবহার করা হবে।

একজন জ্যেষ্ঠ ইরানি সূত্র দাবি করেন, শুরুতে তেহরান যুদ্ধক্ষতিপূরণ হিসেবে বিপুল অঙ্কের অর্থ দাবি করলেও পরে তা পরিবর্তন করে যৌথ বিনিয়োগ কাঠামোর দিকে অগ্রসর হয়। আঞ্চলিক দেশগুলো ঋণ ও অর্থায়নের মাধ্যমে এতে যুক্ত হতে পারে বলেও জানানো হয়।

প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—যেমন তেল শোধনাগার, স্টিল কমপ্লেক্স ও বিমানবন্দর পুনর্গঠনে এই তহবিল ব্যবহারের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা শিথিলকরণ ও আন্তর্জাতিক বিনিয়োগ প্রবাহ বাড়ানোর বিষয়ও আলোচনায় রয়েছে।

তবে তহবিলটি এখনো চূড়ান্ত নয় এবং চূড়ান্ত সমঝোতা স্বাক্ষরের পরই এর বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আগামী ৬০ দিনের আলোচনায় পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে অগ্রগতি হলে এই উদ্যোগ এগিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এটি বাস্তবায়িত হলে কয়েক দশকের মধ্যে ইরানের অর্থনীতিতে সবচেয়ে বড় আন্তর্জাতিক বিনিয়োগ প্রবাহের সুযোগ তৈরি হতে পারে।

এ জাতীয় আরও খবর

৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারী বর্ষণের সম্ভাবনা

হজের পর মক্কায় ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে ৩ দেশ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২ জনকে উদ্ধারে ডুবুরি অভিযান

১৯ জুলাই: কারফিউ, সেনা মোতায়েন ও রক্তাক্ত সংঘর্ষের দিন

লিজে ১০ উড়োজাহাজ আনছে বিমান, কেনার পরিকল্পনাও এগোচ্ছে

শাপলা চত্বর ঘটনায় পরিকল্পিত হত্যাযজ্ঞের অভিযোগ চিফ প্রসিকিউটরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে বড় পরীক্ষা, সফলতা নির্ভর করবে সংস্কারে

ফাইনালের আগে টাইমস স্কয়ারে আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা

স্থানীয় নির্বাচন সামনে রেখে দল গোছাচ্ছে বিএনপি

বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন নেতানিয়াহু

সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান

কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ