,

মেসির হ্যাটট্রিকে উড়ল আর্জেন্টিনা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ মিশনের শুরুতেই দাপুটে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-০ গোলের জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

কানসাস সিটিতে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে ১৭তম মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন মেসি। রদ্রিগো দে পলের পাস পেয়ে দূরপাল্লার শক্তিশালী শটে আলজেরিয়ার জাল কাঁপান তিনি। সেই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন মেসি। ৬০তম মিনিটে গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন। এরপর ৭৬তম মিনিটে নিকো গঞ্জালেসের পাস থেকে দারুণ এক শটে পূর্ণ করেন হ্যাটট্রিক।

এই তিন গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন তিনি। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক। আর্জেন্টিনার জার্সিতে নিজের ২০০তম ম্যাচে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১৮তম, ১১৯তম ও ১২০তম গোলও করেন।

ম্যাচের শুরুতে একবার বল জালে পাঠিয়েও অফসাইডের কারণে গোল বঞ্চিত হন মেসি। পরে আলজেরিয়ার একটি গোলও একই কারণে বাতিল হয়।

ম্যাচের ৭৯তম মিনিটে মেসিকে তুলে নেওয়া হলে দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। আগামী ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের একক রেকর্ড গড়ার সুযোগ থাকবে তার সামনে।

বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ডও গড়েছেন মেসি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে নিজের নাম লিখিয়েছেন তিনি। আরও বিশেষ বিষয় হলো, বিশ্বকাপে অভিষেকের ঠিক ২০ বছর পূর্তির দিনেই এই স্মরণীয় কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড