,

মার্তিনেজের বিদায়ের ইঙ্গিত

news-image

অনলাইন ডেস্ক :চলমান বিশ্বকাপ শেষ হওয়ার পর পর্তুগাল জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়তে পারেন রবার্তো মার্তিনেজ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। তার ভবিষ্যৎ নিয়ে পর্তুগিজ ফুটবল অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে বলেও জানান এই স্প্যানিশ কোচ।

মার্তিনেজ বলেন, গত সাড়ে তিন বছরে দলের উন্নয়নে যে কাজ করা হয়েছে, সেটিকে সফলভাবে শেষ করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বকাপকে সামনে রেখেই শুরু থেকে পরিকল্পনা সাজানো হয়েছিল এবং দলকে সেই লক্ষ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

২০২৩ সালের শুরুতে পর্তুগালের দায়িত্ব নেন মার্তিনেজ। এর আগে তিনি বেলজিয়াম জাতীয় দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন। পর্তুগালের কোচ হিসেবে এখন পর্যন্ত ৪০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি, যেখানে দল জিতেছে ২৮টি ম্যাচ। তার অধীনে একটি ইউরোপীয় শিরোপাও জিতেছে পর্তুগাল।

নিজের সময়কে ইতিবাচকভাবে মূল্যায়ন করে মার্তিনেজ বলেন, দল ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছে এবং শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে সফলতা পেয়েছে। তবে বিশ্বকাপের চ্যালেঞ্জ ভিন্ন, এখানে নতুন করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

তিনি আরও জানান, দায়িত্ব নেওয়ার সময় তার প্রধান লক্ষ্য ছিল দলকে ধাপে ধাপে উন্নত করে বিশ্বকাপের জন্য প্রস্তুত করা। সেই লক্ষ্য পূরণ হওয়ায় বর্তমান অধ্যায়ের সমাপ্তি হওয়াটা স্বাভাবিক বলেই মনে করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড