,

মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

news-image
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর, কুয়েতের একটি সামরিক ঘাঁটি এবং জর্ডানের আজরাক অঞ্চলের একটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়, অভিযানে মোট ২১টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এর মধ্যে চারটি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়। ধ্বংস হওয়া স্থাপনাগুলোর মধ্যে জর্ডানের একটি যুদ্ধবিমান আশ্রয়কেন্দ্র রয়েছে বলে আইআরজিসির দাবি।

এছাড়া ইরানের জাম শহরের আকাশসীমায় একটি মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার হরমুজ প্রণালীর উপকূলবর্তী কেশম দ্বীপ ও কয়েকটি বন্দর এলাকায় যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালায়। মার্কিন পক্ষের দাবি ছিল, তাদের একটি যুদ্ধ হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনার জবাব হিসেবে ওই হামলা পরিচালিত হয়।

আইআরজিসি আরও জানায়, মার্কিন হামলায় সিরিক শহরের একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি পানির সংরক্ষণ ট্যাংক ধ্বংস হয়েছে।

একইসঙ্গে বাহিনীটি সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপের জবাবে আরও কঠোর প্রতিক্রিয়া জানাতে তারা প্রস্তুত। আঞ্চলিক উত্তেজনা বাড়লে তার দায় ওয়াশিংটনের ওপর বর্তাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র