,

হেলিকপ্টার ভূপাতিতের অভিযোগে মার্কিন হামলা ইরানে

news-image
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার অভিযোগে ইরানের ওপর সামরিক হামলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করে মার্কিন বাহিনী, বার্তাসংস্থা বিবিসির প্রতিবেদনে জানা গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই অভিযান ইরানের অযৌক্তিক আগ্রাসনের বিরুদ্ধে ‘আনুপাতিক প্রতিক্রিয়া’। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলবর্তী এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ভূপাতিত হেলিকপ্টারের দুই পাইলটকে একটি মার্কিন ড্রোনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দুই পাইলট নিরাপদ থাকলেও হামলার জবাব দেওয়া অপরিহার্য ছিল। মার্কিন কর্মকর্তাদের দাবি, হেলিকপ্টারে হামলা ইরানের ড্রোন দ্বারা চালানো হয়েছিল, তবে ইচ্ছাকৃত কি না তা নিশ্চিত নয়।

ইরানের মেহর নিউজ এজেন্সি অনুযায়ী, দেশটি আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি। অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মার্কিন হামলার মূল লক্ষ্য ছিল ইরানের প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা। বান্দার আব্বাস, কেশম ও সিরিকসহ পারস্য উপসাগরীয় উপকূলীয় এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইরান কোনো হামলা বা হুমকি জবাবহীন রাখবে না এবং বিদেশি বাহিনী তাদের অঞ্চল থেকে চলে গেলে নিরাপদ থাকবে। এই ঘটনার মধ্যেই দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ