মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় কয়েক ঘণ্টায় দুই খুন

news-image

পাবনা প্রতিনিধি : পাবনায় পৃথক দুটি স্থানে গুলি করে আলী হোসেন ওরফে ঠাকুর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মনিরুল ইসলাম নামের দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এবং বিকেলে ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার জাফরাবাদ গ্রামের প্রয়াত ময়না খাঁর ছেলে ও নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা আলী হোসেন ওরফে ঠাকুর (৫৩) এবং সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে ও সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র নিরুল ইসলাম (২১)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, আলী হোসেন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোটরসাইকেলযোগে তার ছেলেকে পাবনা শহরের মাসুম বাজারের জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় রাখতে আসেন। এসময় আগে থেকে ওঁত পেতে থাকা দুষ্কৃতিকারীরা তাকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এর আগে বিকেল ৪টার দিকে পাবনা বাস টার্মিনাল এলাকায় বাস থেকে নেমে শহরে আসার পথে সাঁথিয়ার মনিরুল নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিমারা যান। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার রাকিব নামক এক যুবককে আটক করেছে।

অপরদিকে নিহত আলী হোসেন ওরফে ঠাকুর এলাকার নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে কারা তাদের হত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন