,

দেশমকে শিরোপা উপহার দিতে চায় ফ্রান্স

news-image

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের তারকা উইঙ্গার উসমান দেম্বেলে জানিয়েছেন, জাতীয় দলের প্রধান কোচ দিদিয়ের দেশমের আসন্ন বিদায় বিশ্বকাপের আগে দলের জন্য কোনো নেতিবাচক প্রভাব ফেলছে না। বরং সবাই আরও বেশি অনুপ্রাণিত, যাতে তার দীর্ঘ ও সফল অধ্যায়ের সমাপ্তি হয় একটি স্মরণীয় অর্জনের মাধ্যমে।

দেশম ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ শেষে তিনি ফ্রান্স দলের দায়িত্ব ছাড়বেন। এর মাধ্যমে ফরাসি দলের সঙ্গে তার ১৪ বছরের যাত্রার অবসান ঘটবে।

শনিবার এক সাক্ষাৎকারে দেম্বেলে বলেন, ‘আমরা জানি, এটি কোচের শেষ প্রতিযোগিতা। তিনি অত্যন্ত উচ্চমানের একজন কোচ এবং ফ্রান্স দলের হয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। তাকে পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত। এর আগেও আমরা তার অধীনেই বিশ্বকাপ খেলেছি।’

তিনি আরও বলেন, ‘তার বিদায় আমাদের মানসিকতায় কোনো নেতিবাচক প্রভাব ফেলছে না। বরং আমরা চাই তার সঙ্গে সুন্দরভাবে যাত্রার সমাপ্তি হোক এবং বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে পারি। তিনি এমন একজন কোচ, যিনি দলের প্রতিটি খেলোয়াড়ের ওপর আস্থা রেখেছেন। ম্যাচের পর তিনি আমাদের অভিনন্দন জানান, উৎসাহ দেন এবং অনুপ্রাণিত করেন। ব্যক্তিগতভাবে আমার ক্যারিয়ারেও তার অবদান অনেক বড়। আমরা তার জন্য ভালো কিছু করতে চাই, কারণ তিনি সেটার যোগ্য।’

২০১২ সালের গ্রীষ্মে লরাঁ ব্লাঁর স্থলাভিষিক্ত হয়ে ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেন দেশম। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ এবং ২০২১ সালে নেশনস লিগের শিরোপা জেতে। এছাড়া ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ২০২২ সালের বিশ্বকাপ এবং ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলকে যথাক্রমে ফাইনাল ও সেমিফাইনালে তুলেছিলেন তিনি।

বর্তমানে জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী কোচদের একজন হিসেবে বিবেচিত হন দেশম।

এবারের বিশ্বকাপে প্রথম গ্রুপে খেলবে ফ্রান্স। সেখানে তাদের প্রতিপক্ষ সেনেগাল, ইরান ও নরওয়ে।

আর্সেনালের বিপক্ষে প্যারিসের ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়লেও দেম্বেলে জানিয়েছেন, বিশ্বকাপের আগে দলের অবস্থা ভালো। তবে প্রতিযোগিতার কঠিনতা সম্পর্কে সবাই সচেতন।

দেম্বেলে বলেন, ‘এবার অনেক শক্তিশালী দল রয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অবশ্যই অন্যতম ফেবারিট। এছাড়া স্পেন, যারা ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে, তারাও শক্তিশালী। ইংল্যান্ড, পর্তুগাল, জার্মানি—সবাই শিরোপার দাবিদার। পাশাপাশি ব্রাজিল, ইকুয়েডরসহ আরও কয়েকটি দল খুবই কঠিন প্রতিপক্ষ। তবে ম্যাচ শুরু হলে মাঠে থাকে ১১ জন বনাম ১১ জন। তখন আর কোনো ফেবারিট থাকে না। তাই আমাদের পুরো মনোযোগ ধরে রাখতে হবে।’

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্স তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে