,

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের কাঠেরপুল বাসস্টেশন বাজারে ছুরিকাঘাতে এক যুবক নিহত।

শুক্রবার (৫ জুন) রাত ন’টার দিকে ওই বাজারে দুই যুবকের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে আনোয়ার হোসেন নামক যুবককে ছুরিকাঘাত করে কোন কিছু বুঝে উঠার আগেই দ্রুত স্থান ত্যাগ করে। পরে পথচারীরা আহত অবস্থায় তাকে পাশের বাসস্ট্যান্ড কুটি চৌমুহনী সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসেন। ওখানে লোক না থাকায় কসবা সরকারি হাসপাতালের জরুরী বিভাগে আনার পর কর্তব্যরত মেডিক্যাল অফিসার মো: মিশকাতুজ্জামান তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসে তাকে মৃত দেখতে পায়।

নিহত মো: আনোয়ার হোসেন (২৩) উপজেলার কুটি ইউনিয়নের রানীয়ারা গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে