,

সহজ উপায়ে পরিস্কার করুন ভুঁড়ি

news-image

লাইফস্টাইল ডেস্ক : গরু বা খাসির ভুঁড়ি রান্না খেতে খুবই সুস্বাদু হলেও এর সবচেয়ে ঝামেলার অংশ হলো পরিষ্কার করা। অনেকেই সময় কম লাগে বা দুর্গন্ধের কারণে এটি এড়িয়ে যান।

তবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি ব্যবহার করলে খুব অল্প সময়েই ভুঁড়ি থেকে দুর্গন্ধ ও কালচে ময়লা দূর করা সম্ভব চুন ছাড়াও। নিচে কয়েকটি কার্যকর উপায় তুলে ধরা হলো, যা অনুসরণ করলে ভুঁড়ি দ্রুত পরিষ্কার করা যাবে।

লেবুর রস ব্যবহার করে পরিষ্কার
প্রথমে ২টি পাকা লেবুর রস বের করে নিন। একটি বড় পাত্রে পর্যাপ্ত গরম পানি নিন এবং তাতে লেবুর রস মিশিয়ে দিন। এরপর ভুঁড়ি বড় বড় টুকরো করে ওই পানিতে ডুবিয়ে রাখুন। মাত্র ১–২ মিনিট ভিজিয়ে রাখলেই এর দুর্গন্ধ অনেকটা কমে যাবে এবং ময়লা নরম হয়ে আসবে। এরপর ভুঁড়ি উঠিয়ে একটি স্টিলের চামচ বা ছুরির সাহায্যে হালকা ঘষে কালো আস্তরণ সহজেই তুলে ফেলুন।

লবণ মিশ্রিত পানিতে সেদ্ধ করে
ভুঁড়ি টুকরো করে ভালোভাবে ধুয়ে নিন। এরপর পানিতে পর্যাপ্ত লবণ দিয়ে চুলায় বসিয়ে ১০-১৫ মিনিট ফুটিয়ে নিন। এতে ভুঁড়ির শক্ত ময়লা ও দুর্গন্ধ অনেকটাই কমে যাবে। সেদ্ধ হয়ে গেলে ভুঁড়ি নামিয়ে কাটিং বোর্ডে রেখে ছুরি দিয়ে বা হাতের সাহায্যে কালচে অংশগুলো আলতো করে চেঁছে পরিষ্কার করে ফেলুন।

খুব অল্প সময় গরম পানিতে ডুবিয়ে রাখা
এই পদ্ধতিতে প্রথমে ভুঁড়ি টুকরো করে স্বাভাবিক পানিতে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। ফুটন্ত পানি একটি বাটিতে ঢেলে ভুঁড়ির টুকরোগুলো মাত্র ১০–১৩ সেকেন্ড ডুবিয়ে রাখুন। এর বেশি সময় রাখা যাবে না, নাহলে ভুঁড়ি বেশি নরম হয়ে যেতে পারে। এরপর দ্রুত উঠিয়ে চামচ বা ছুরি দিয়ে উপরের ময়লা সহজেই তুলে ফেলুন।

ভিনেগার ও লবণের মিশ্রণে
একটি বড় পাত্রে পানি নিয়ে তাতে ভিনেগার ও লবণ মিশিয়ে ভুঁড়ি ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এই মিশ্রণ দুর্গন্ধ দূর করতে এবং ময়লা আলগা করতে সাহায্য করে। ভিজিয়ে রাখার পর ভুঁড়ি বের করে ভালোভাবে ধুয়ে নিন। এরপর ভুঁড়ির বাইরের ও ভেতরের দুই স্তরেই থাকা কালচে অংশ এক কোণা থেকে আলতো করে টেনে বা হাতে ঘষে তুলে ফেলুন। শেষে পর্যাপ্ত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই ভুঁড়ি একদম প্রস্তুত রান্নার জন্য।

এ জাতীয় আরও খবর

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে

সোনার দাম কমেছে, আজ ভরিতে বিক্রি হচ্ছে যত টাকায়

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

ভোটার হতে গিয়ে জাতীয় সংগীত না পারায় রোহিঙ্গা যুবক আটক