,

নায়িকা ববির বাড়িতে চুরি

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুরে নায়িকার স্থায়ী ঠিকানার বাসায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কাফরুল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক বলেন, চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে ব্যাবস্থা নেবো।

জানা গেছে, নায়িকা ববি শুটিংয়ের কাজে ২৫ মে বাড়ি থেকে বের হন। এরপর মঙ্গলবার রাতে তার গৃহপরিচারিকা লাকি (৫৮) ববিকে মোবাইল ফোনে চুরির ঘটনা জানায়।

এরপর মঙ্গলবার ববি বাসায় এসে দেখতে পান তার বেডরুমের ৩টি আলমারির মধ্যে একটি আলমারি খোলা। তখন তিনি আরও ভালোভাবে খেয়াল করে দেখতে পান যে, বেডরুমের জানালা ও বারান্দার ২টি গ্রিল কাটা। এরপর তিনি গোটা ঘর খুঁজে দেখেন তার বাসায় চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে, স্বর্ণের চুড়ি ৫ জোড়া মূল্য ৩০ লাখ টাকা, স্বর্ণের কানের দুল ৭ জোড়া মূল্য ১০ লাখ টাকা, স্বর্ণের নেকলেস ৩ টি মূল্য তিন লাখ টাকা, স্বর্ণের লকেট ৮টি মূল্য দুই লাখ টাকা, স্বর্ণের চেইন ১২টি মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা, ডায়মন্ডের নাকফুল ৭ টি মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ৫ টি বাজারমূল্য চার লাখ ২০ হাজার টাকা এবং নগদ ছয় লাখ টাকা। সবমিলিয়ে ৮৫ লাখ ৭০ হাজার টাকার চুরি হয়েছে।

ঘটনাটি নিয়ে নায়িকা ববি জাগো নিউজকে বলেল, আমার আম্মা হজে গিয়েছে। বোনরা সবাই অস্ট্রেলিয়াতে থাকে। আমি গিয়েছিলাম শুটিংয়ে। খবর শুনে বাসায় এসে দেখি এই অবস্থা। চুরির ঘটনা জানার পরই আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই। তারা আশ্বস্ত করেছেন খুব দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে