,

সড়কে দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না: সড়কমন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাশত করা হবে না।

মঙ্গলবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, প্রতিটি কাউন্টারে নির্ধারিত ভাড়ার স্টিকার লাগানো হয়েছে এবং বাসগুলোতেও ভাড়ার তালিকা টাঙানো হয়েছে। এতে যাত্রীরা আগের তুলনায় নির্ধারিত ভাড়ায় ও তুলনামূলকভাবে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন। পাশাপাশি মোবাইল কোর্টও সক্রিয়ভাবে কাজ করছে।

মন্ত্রী বলেন, যাত্রীরা যদি সরাসরি পরিবহনের নাম উল্লেখ করে অভিযোগ করেন, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। অনেক সময় অগ্রিম টিকিট না কাটার কারণে ভোগান্তি তৈরি হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। তবে এমন দুর্বৃত্তদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

কোরবানির পশুর হাট প্রসঙ্গে তিনি বলেন, সড়কে হাট না বসানোর নির্দেশনা থাকলেও চাপের কারণে কোথাও কোথাও সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। এতে যানজট তৈরি হচ্ছে।

মন্ত্রী স্বীকার করেন, সরকারের নজরদারিতে কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং বিপুল সংখ্যক মানুষের চলাচলের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ছে। তিনি নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান, যাতে সড়কে শৃঙ্খলা বজায় রাখা যায়।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়