,

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল আবার শুরু

news-image

বৈরী আবহাওয়ার কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া–পাটুরিয়া ও আরিচা–কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বুধবার সকাল ৭টা ১০ মিনিটে ঝড়ো আবহাওয়া ও বৃষ্টির কারণে নিরাপত্তার স্বার্থে এই দুই রুটে ফেরি ও লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, আবহাওয়া খারাপ থাকায় সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল আবার শুরু করা হয়।

ঘাট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে এই দুই নৌরুটে মোট ২৩টি ফেরি, ৩২টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে