,

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

news-image
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও দুর্ঘটনার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকা জুড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু হওয়া এ যানজট বুধবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইল সদর উপজেলার পাকুল্ল্যা পর্যন্ত দীর্ঘ সড়কে যানবাহন ধীরগতিতে চলছে, কোথাও কোথাও একেবারে থেমে আছে।

হাইওয়ে পুলিশ জানায়, রাতে আকস্মিক বৃষ্টিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। একই সঙ্গে কয়েকটি যানবাহন বিকল হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়। ফলে মহাসড়কে দীর্ঘ সময় ধরে যানজট সৃষ্টি হয়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত চাপ ও বৃষ্টির কারণে যান চলাচল স্বাভাবিক রাখতে সমস্যা হচ্ছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কে যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেশি এবং বৃষ্টির কারণে চালকেরা ধীরগতিতে গাড়ি চালাচ্ছেন, যা যানজট বাড়িয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ মাঠে কাজ করছে এবং শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে