,

ঈদে ভিন্ন স্বাদে গ্রিলড বিফ র‍্যাপস

news-image

ঈদের খাবারে নতুনত্ব আনতে চাইলে তৈরি করতে পারেন মজাদার গ্রিলড বিফ র‍্যাপস। নরম গরুর মাংস, টাটকা সবজি ও ক্রিমি সসের সমন্বয়ে এই খাবার সহজেই হয়ে উঠতে পারে পরিবারের সবার পছন্দের তালিকায়।

যা লাগবে

বিফ মেরিনেট করতে:
পাতলা কাটা গরুর মাংস ৩০০ গ্রাম, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া বা পাপরিকা ১ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, স্বাদমতো লবণ ও ২ টেবিল চামচ তেল বা বাটার।

ফিলিংয়ের জন্য:
লেটুস পাতা, বাঁধাকপি বা বেগুনি ক্যাবেজ কুচি, পাতলা কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ও ইচ্ছামতো চিজ।

সস তৈরিতে লাগবে:
মেয়োনিজ ৩ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, সামান্য গোলমরিচ গুঁড়া ও ১ চা চামচ লেবুর রস।

র‍্যাপের জন্য:
৪টি টর্টিলা বা পাতলা রুটি।

যেভাবে তৈরি করবেন

প্রথমে গরুর মাংসে আদা-রসুন বাটা, গোলমরিচ, মরিচ গুঁড়া, সয়া সস, লেবুর রস ও লবণ মিশিয়ে অন্তত আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন। এরপর প্যানে তেল বা বাটার গরম করে মাঝারি আঁচে মাংস ভেজে নিন। মাংস নরম হয়ে হালকা গ্রিলড রং এলে নামিয়ে ফেলুন।

অন্যদিকে একটি বাটিতে মেয়োনিজ, টমেটো সস, লেবুর রস ও গোলমরিচ মিশিয়ে তৈরি করুন ক্রিমি সস।

টর্টিলা বা রুটি গরম করে তার ওপর সস মাখিয়ে নিন। এরপর লেটুস, বাঁধাকপি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো ও রান্না করা বিফ সাজিয়ে দিন। চাইলে চিজও যোগ করতে পারেন।

সব উপকরণ দিয়ে রুটি রোল করে গ্রিল প্যান বা তাওয়ায় হালকা চাপ দিয়ে দুই পাশ সোনালি করে নিন। পরে মাঝখান থেকে কেটে গরম গরম পরিবেশন করুন। ঝাল স্বাদ পছন্দ হলে জালাপেনো বা অতিরিক্ত চিলি সস যোগ করলেও দারুণ লাগবে।

এ জাতীয় আরও খবর

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে

সোনার দাম কমেছে, আজ ভরিতে বিক্রি হচ্ছে যত টাকায়

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

ভোটার হতে গিয়ে জাতীয় সংগীত না পারায় রোহিঙ্গা যুবক আটক