মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন জেলায় আগাম ঈদ উদযাপন

news-image
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আজহা পালন করেছেন মুসল্লিদের একটি অংশ। বুধবার সকালে ঈদের নামাজ, পশু কোরবানি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। ঢাকার ধামরাই, পটুয়াখালী ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

ধামরাইয়ের শরীফবাগ গ্রামে কয়েক বছর ধরে অর্ধশতাধিক পরিবার সৌদি আরবের সময় অনুসরণ করে ঈদ পালন করে আসছেন। সকালে ঈদের জামাত শেষে তারা পশু কোরবানি দেন। পুরো এলাকায় ছিল ধর্মীয় উৎসবের আমেজ।

পটুয়াখালীর ২৫টি গ্রামে প্রায় ২৫ হাজার মানুষ আগাম ঈদ উদযাপন করেছেন। সদর উপজেলার বদরপুর দরবার শরীফে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দরবার শরীফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, ১৯২৮ সাল থেকে এখানকার অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করছেন।

এছাড়া গলাচিপা, বাউফল, কলাপাড়াসহ বিভিন্ন এলাকায় পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সকাল থেকেই এসব এলাকায় ছিল উৎসবের আবহ।

দিনাজপুর সদরসহ জেলার ছয়টি উপজেলায়ও আগাম ঈদ পালন করেছেন মুসল্লিদের একাংশ। শহরের চারুবাবুর মোড় এলাকায় প্রধান জামাতে নারী-পুরুষ ও শিশুসহ কয়েকশ মানুষ অংশ নেন। ইমামতি করেন ফুলবাড়ী হলি কুরআন মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রাজ্জাক।

চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল ও বিরামপুরেও পৃথক জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয়দের দাবি, ২০০৭ সাল থেকে জেলার একটি অংশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছে।

অন্যদিকে কলাপাড়ার আটটি গ্রামে প্রায় ১০ হাজার মানুষ আগাম ঈদুল আজহা পালন করেন। ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া এলাকার জাহাঙ্গিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দেড়শ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে সামঞ্জস্য রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন