,

নর্দ্দায় বাস সংঘর্ষে নিহত ৪

news-image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নতুন বাজারসংলগ্ন নর্দ্দা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জনের বেশি। বুধবার সকাল ৬টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে বাড়ি ফেরা যাত্রীদের দুর্ভোগ বেড়ে যায়।

পুলিশ জানায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার অতিক্রম করে বিপরীত লেনে উঠে যায়। পরে সেটি উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আকাশ পরিবহনের বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। তবে ঘটনার পর ইসলাম পরিবহনের বাসচালক ও তার সহকারী পালিয়ে যান।

ভাটারা থানার উপ-পরিদর্শক নেসার উদ্দিন জানান, প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী দ্রুতগতিতে চলছিল ইসলাম পরিবহনের বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডিভাইডারে উঠে বিপরীত পাশের বাসে ধাক্কা দেয়।

পুলিশ জানায়, আকাশ পরিবহনের বাসে যাত্রী বেশি থাকায় হতাহতের সংখ্যা বেড়েছে। ঘটনাস্থলেই এক নারী যাত্রী মারা যান, পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পর দুই বাস সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পালিয়ে যাওয়া চালক ও হেল্পারকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়