,

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১

news-image
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় শিশুসহ অন্তত ৩১ জন প্রাণ হারিয়েছেন। হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদারের ঘোষণা দেওয়ার পরপরই এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি। নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলায় হিজবুল্লাহর শতাধিক স্থাপনা ও যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এক রাতেই বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালানো হয়।

এর আগে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে ‘আরও কঠোর ব্যবস্থা’ নেওয়ার নির্দেশ দেন। মঙ্গলবার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার করা হচ্ছে।

নেতানিয়াহুর ভাষ্য, উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী জনপদগুলোকে নিরাপদ রাখতে আইডিএফ গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালাচ্ছে এবং নিরাপত্তা বলয় শক্তিশালী করছে।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বাড়ছে। এতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান কূটনৈতিক আলোচনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

একই সময়ে দক্ষিণ ইরানেও নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌ তৎপরতাকে লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র