,

নজরুলের প্রতিকৃতি তুলে দিয়ে আলোচনায় বিশেষ চাহিদাসম্পন্ন সাবা

news-image

অনলাইন ডেস্ক : কথা বলতে পারে না, শুনতেও পায় না—তবুও রংতুলির জাদুতে ক্যানভাসে প্রাণ এনে সবাইকে মুগ্ধ করছে ময়মনসিংহের মুক্তাগাছার কিশোরী সাবা ইসলাম বর্ণ। সম্প্রতি তার আঁকা কাজী নজরুল ইসলামের প্রতিকৃতি জাতীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেওয়া হলে নতুন করে আলোচনায় আসে তার নাম।

মুক্তাগাছা পৌর এলাকার কাঠগড়া গ্রামের একটি ছোট টিনশেড ঘরেই গড়ে উঠেছে সাবার শিল্পজগৎ। দেওয়ালে ঝোলানো ছবি, ক্রেস্ট, মেডেল আর সনদে ভরা ঘরটি যেন তার সংগ্রাম আর সাফল্যের নীরব সাক্ষী।

জন্মের পর থেকেই সাবা কথা বলতে ও শুনতে পারে না। শুরুতে বিষয়টি পরিবারকে ভেঙে দিলেও পরে তার আঁকার আগ্রহই হয়ে ওঠে আশার আলো। মা মুসলিমা খাতুন জানান, মেয়ের ভেতরের প্রতিভা বুঝতে পেরে তাকে আঁকার প্রশিক্ষণ দেওয়া শুরু করেন।

শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে ধীরে ধীরে জলরং, তেলরং ও পেন্সিল স্কেচসহ বিভিন্ন মাধ্যমে দক্ষ হয়ে ওঠে সাবা। তার আঁকায় উঠে আসে গ্রামীণ জীবন, প্রকৃতি, মুক্তিযুদ্ধ, ঐতিহাসিক ব্যক্তিত্ব থেকে শুরু করে লিওনেল মেসির মতো জনপ্রিয় চরিত্রও।

এ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাবা অর্জন করেছে ৬০টিরও বেশি ক্রেস্ট ও শত শত সনদ। তার স্কুলের প্রধান শিক্ষকও জানান, সাবার অসাধারণ স্মরণশক্তি ও সৃষ্টিশীলতা তাকে বিশেষভাবে আলাদা করে তুলেছে।

পরিবারের আশা, এই প্রতিভাবান কিশোরী একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পাবে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে