,

যেখানেই সন্ত্রাসীদের আস্তানা, সেখানেই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যেখানেই সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে, সেখানেই তা নির্মূল করা হবে।

মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি সমন্বিত প্রশিক্ষণ কেন্দ্র বা ‘হাব’ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনসহ বিভিন্ন বাহিনীর জন্য সেখানে প্রশিক্ষণ সুবিধা তৈরি করা হবে। ওই এলাকায় চট্টগ্রাম কারাগার স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুর এক সময় অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছিল। এখন সেখানে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার ও দাগি অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনাও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানান তিনি। এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বড় ধরনের উদ্বেগের কোনো পরিস্থিতি নেই। যেকোনো সমস্যা ফ্ল্যাগ মিটিংসহ নিয়মিত আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়