মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির

news-image

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী পাঁচ বছরে বাংলাদেশকে ৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বৈঠকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ও দীর্ঘদিনের অংশীদারত্ব নিয়ে আলোচনা করেন। এডিবির সাম্প্রতিক ১.৪ বিলিয়ন ডলারের চারটি ঋণ চুক্তির জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও এ ধরনের সহায়তা দেশের সামষ্টিক অর্থনীতি, সংস্কার কার্যক্রম এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়া উন্নয়ন এবং সেবার দক্ষতা বাড়াতে ১ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে ঢাকা–সিলেট মহাসড়ক উন্নয়ন ও নারায়ণগঞ্জ নগর উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামো উদ্যোগ নিয়েও আলোচনা হয়, যা পরিবহন, নগর সেবা ও পরিবেশ ব্যবস্থাপনায় উন্নতি আনবে বলে আশা করা হচ্ছে।

সরকারের লক্ষ্য অনুযায়ী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে অবকাঠামো, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপ

সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ

দুবাই এনসিবির চিঠি: বেনজীরের মামলার নথিপত্র দুবাইয়ে পাঠানোর প্রস্তুতি দুদকের

অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু