মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ৮০ মিমি বৃষ্টি, বজ্রবৃষ্টির আভাস আজও

news-image
নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে নগরজুড়ে স্বস্তির পাশাপাশি কোথাও কোথাও জলাবদ্ধতাও দেখা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবারও ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীতে স্বল্পস্থায়ী বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। বৃষ্টি বা ঝড়ের সময় দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এর আগে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।