,

ইরান-যুক্তরাষ্ট্রে নতুন উত্তেজনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে

news-image
আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইরানে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নৌযান লক্ষ্যবস্তু করা হয়। হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র এ হামলাকে ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে ব্যাখ্যা করেছে।

হামলার আগে বন্দর আব্বাস এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। এরপরই সোমবার রাতে আইআরজিসির কিছু নৌযানে এবং দক্ষিণ ইরানের একাধিক স্থাপনায় বিমান হামলা চালানো হয় বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, হরমুজ প্রণালিতে সম্ভাব্য মাইন স্থাপনের প্রস্তুতির তথ্য পাওয়ার পরই অভিযান শুরু করা হয়। পাশাপাশি দাবি করা হয়, হামলার সময় ইরানের কিছু ঘাঁটি থেকে মার্কিন বিমান লক্ষ্য করে পাল্টা প্রতিক্রিয়াও এসেছে।

এ ঘটনার পর দুই দেশের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালির মতো কৌশলগত এলাকাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র