সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইবোলা পরিস্থিতি আরও উদ্বেগজনক, মৃত ২২০

news-image
আন্তর্জাতিক ডেস্ক : ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা বেড়ে ২২০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক বলে সতর্ক করেছে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানান, জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক কার্যক্রম বাড়ানো হলেও রোগটির বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ছে। তিনি আশপাশের দেশগুলোকে দ্রুত প্রস্তুতি ও নজরদারি জোরদারের আহ্বান জানান।

এদিকে উগান্ডায় নতুন করে আরও দুইজনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তরা রাজধানী কাম্পালার একটি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের কর্মী বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ডব্লিউএইচও জানিয়েছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এখন পর্যন্ত ৯০০-এর বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাব এখন আশপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ছে।

ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরের তরল থেকে ছড়ায়। এতে জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা এবং গুরুতর ক্ষেত্রে রক্তক্ষরণ ও অঙ্গ বিকল হতে পারে। এখনো এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

পরিস্থিতি অবনতির কারণে গত সপ্তাহে বিরল বান্ডিবুগিও ধরনের ইবোলা প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ডব্লিউএইচও।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার