,

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত

news-image
ধর্ম ডেস্ক : পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখো মুসল্লি আরাফাতের ময়দানে সমবেত হয়ে মহান আল্লাহর দরবারে প্রার্থনায় মগ্ন রয়েছেন। চারদিকে ধ্বনিত হচ্ছে— ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আগেই। মক্কার অদূরে মিনায় রাতযাপনের পর মঙ্গলবার ফজরের পর হাজিরা আরাফাতের উদ্দেশে রওনা হন। সাদা ইহরামে আবৃত লাখো মানুষের উপস্থিতিতে আরাফাতের ময়দান পরিণত হয়েছে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশে।

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজের মূল ফরজগুলোর একটি হলো আরাফাতে অবস্থান। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই দিনটি আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সময়। তাই সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত হাজিরা দোয়া, জিকির, তিলাওয়াত ও ইবাদতে সময় কাটাবেন।

ঐতিহাসিকভাবে আরাফাতের ময়দানের গুরুত্ব অনেক বেশি। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এখানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, যা মুসলিম উম্মাহর জন্য এক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচিত।

আজ মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হবে। হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করে নিজেদের গুনাহ মাফ, পরিবার-পরিজন, দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করবেন।

সূর্যাস্তের পর হজযাত্রীরা মুজদালিফায় রওনা হবেন। সেখানে রাতযাপন ও পাথর সংগ্রহ শেষে মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরপর তাওয়াফ ও সাঈর মধ্য দিয়ে সম্পন্ন হবে পবিত্র হজের মূল কার্যক্রম।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে