,

ঝুঁকি নিয়েই ট্রেনে ঈদযাত্রা

news-image
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : ঈদকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ রেলপথে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। অতিরিক্ত ভিড়ের কারণে জীবনের ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদ, ইঞ্জিন ও বগির সংযোগস্থলে চড়ে বাড়ি ফিরছেন যাত্রীরা।

মঙ্গলবার সকাল থেকে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিভিন্ন ট্রেনে উপচেপড়া ভিড় দেখা যায়। বলাকা এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেসসহ প্রায় সব ট্রেনই কানায় কানায় পূর্ণ হয়ে শ্রীপুর স্টেশনে পৌঁছায়। শুধু বগির ভেতর নয়, ট্রেনের ছাদ ও হাতলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে।

ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে সোমবার বিকেল থেকেই এই রুটে যাত্রীর চাপ বাড়তে শুরু করে। কমলাপুর, বিমানবন্দর, টঙ্গী ও গাজীপুর স্টেশন থেকেই অধিকাংশ ট্রেন পূর্ণ হয়ে শ্রীপুরে আসে।

শ্রীপুর স্টেশনে শত শত যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করেও ট্রেনে উঠতে পারেননি। কেউ জানালা দিয়ে, কেউ মই বেয়ে ছাদে উঠে যাত্রা করেন। আবার অনেকে দুই বগির মাঝখানে দাঁড়িয়ে ঝুঁকি নিয়ে বাড়ির পথে রওনা দেন।

যাত্রীরা জানান, বাসভাড়া তুলনামূলক বেশি হওয়ায় অনেকেই ট্রেনকে বেছে নিয়েছেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে নিরাপদ যাত্রা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

শ্রীপুর স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামিম আহাম্মদ বলেন, ঈদযাত্রায় প্রতিটি ট্রেনে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী বহন করা হচ্ছে। তারপরও নির্ধারিত সময়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে