,

হাট শেষে নিরাপদে ফিরতে থাকবে বিশেষ নজর

news-image
নিজস্ব প্রতিবেদক : কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ক্রেতা ও বিক্রেতারা যাতে নিরাপদে পশু কেনাবেচা শেষে বাড়ি ফিরতে পারেন, সে বিষয়েও প্রশাসন সতর্ক রয়েছে।

মঙ্গলবার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পশুর হাটে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। যেকোনো সমস্যায় তাৎক্ষণিক সহায়তা দিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, হাটের সার্বিক পরিস্থিতি নিয়মিত তদারকি করা হচ্ছে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে এবং কোথাও চাঁদাবাজির সুযোগ দেওয়া হবে না।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো অনিয়ম দেখা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।