,

পদ্মাসেতু এক্সপ্রেসওয়েতে স্বস্তির ঈদযাত্রা

news-image
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ঈদকে ঘিরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেড়েছে। মঙ্গলবার সকাল থেকেই পদ্মা সেতুর টোল প্লাজায় গাড়ির ভিড় থাকলেও কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। ফলে স্বস্তিতেই বাড়ি ফিরছেন দক্ষিণবঙ্গের যাত্রীরা।

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মহাসড়কে ঈদযাত্রাকে কেন্দ্র করে স্বাভাবিক সময়ের তুলনায় যানবাহনের সংখ্যা বেড়েছে। দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য।

যাত্রীরা জানান, সড়কে তেমন কোনো ভোগান্তি নেই। তবে কিছু পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন তারা।

মাওয়া ট্রাফিক পুলিশের ওসি জিয়াউর হায়দার বলেন, পদ্মা সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দ্রুত পারাপারের জন্য ৮টি বুথে একযোগে টোল আদায় চলছে। এছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা দুটি লেন চালু রাখা হয়েছে।

ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে সেতু এলাকা ও মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় সার্ভিস লেন, বাস স্টপেজ ও টোলপ্লাজার কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে