রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

news-image
নিজস্ব প্রতিবেদক : ঈদ সামনে রেখে উত্তরবঙ্গগামী মানুষের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে। অতিরিক্ত যানবাহন, টানা বৃষ্টি ও কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় মহাসড়কের বিভিন্ন অংশে প্রায় ২২ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখো যাত্রীরা।

সোমবার রাত থেকেই যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। মঙ্গলবার সকালেও একই চিত্র ছিল। ধীরগতির এই সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, মোটরসাইকেল এমনকি খোলা ট্রাকেও যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে।

গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল বাইপাস, রাবনা বাইপাস, এলেঙ্গা ও যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। দীর্ঘ সময় সড়কে আটকে থেকে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে যমুনা সেতু এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি ও টহল কার্যক্রম।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছে ৫৩ হাজারের বেশি যানবাহন। এ সময় টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গমুখী যানবাহনের সংখ্যাই ছিল বেশি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, রাতের বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণেই যানজট তৈরি হয়েছে। তবে দিনের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ