রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় মহাখালী টার্মিনালে যাত্রীদের ভিড়

news-image
নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটির দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে মঙ্গলবার ভোর থেকেই মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের চাপ দেখা যায়।

সকালের দিকে টার্মিনাল ঘুরে দেখা গেছে, বেশিরভাগ বাস নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। আগে থেকেই টিকিট কেটে রাখা যাত্রীরা নির্বিঘ্নে যাত্রা করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, অন্য সময়ের তুলনায় এবার মহাখালী টার্মিনালে ভোগান্তি কম।

অন্যদিকে গাবতলী বাস টার্মিনালে কয়েকটি পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠলেও মহাখালীতে পরিস্থিতি ছিল তুলনামূলক স্বাভাবিক।

যেসব যাত্রী আগে টিকিট সংগ্রহ করেননি, তাদের অনেকেই মঙ্গলবার টার্মিনালে এসে সহজেই টিকিট পেয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। টিকিটের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেও হয়নি বলে জানান অনেকে।

ময়মনসিংহগামী এক যাত্রী বলেন, পরিবার নিয়ে ঈদ করতে গ্রামের বাড়িতে যাচ্ছেন তিনি। তাদের রুটে আগাম টিকিটের প্রয়োজন কম হওয়ায় টার্মিনালে এসেই অল্প সময়ে টিকিট পেয়েছেন। সড়কে যানজট না থাকলে সময়মতো গন্তব্যে পৌঁছানোর আশা করছেন তিনি।

তবে রাতের বৃষ্টির কারণে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি বাস এখনও টার্মিনালে পৌঁছায়নি। এতে কিছু কাউন্টারে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ