,

যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বিশ্বকাপ প্রস্তুতি শিবির সরাল ইরান

স্পোর্টস ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে একটি সমঝোতা ‘অনেকটাই চূড়ান্ত পর্যায়ে’, ঠিক তখনই আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শিবির সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

আগে ইরান দলের প্রস্তুতি শিবির হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসনে। তবে এখন সেটি সরিয়ে নেওয়া হচ্ছে মেক্সিকোর তিহুয়ানায়। বিষয়টি নিশ্চিত করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ।

শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তাজ জানান, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাও এই পরিবর্তনের অনুমোদন দিয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি সংস্থাটি।

তাজ বলেন, ‘বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের প্রস্তুতি শিবির বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত হতে হয়। সৌভাগ্যবশত, আমরা যে আবেদন করেছিলাম এবং ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠক ও তেহরানে অনুষ্ঠিত অনলাইন সভার মাধ্যমে যে আলোচনা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে আমাদের শিবির স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।’

আসছে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ইরানের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। ‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের তিনটি ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ছয় দিন পর বেলজিয়ামের বিপক্ষে তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার ইংলউডে। আর ২৬ জুন সিয়াটলে হবে ইরান ও মিসরের ম্যাচ।

ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তিহুয়ানার অবস্থান ইংলউডের কাছাকাছি হওয়ায় যাতায়াতে সুবিধা হবে। সেখানে অনুশীলন মাঠ, ব্যায়ামাগার, ব্যক্তিগত রেস্তোরাঁসহ দলের প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

ফেডারেশন আরও জানিয়েছে, প্রস্তুতি শিবির মেক্সিকোতে সরিয়ে নেওয়ায় সম্ভাব্য ভিসা জটিলতাও অনেকটাই এড়ানো সম্ভব হবে, কারণ দলটি মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে