,

পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ

news-image
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাসদস্য বহনকারী একটি ট্রেনের কাছে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক যাত্রী। নিহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্য ও তাদের পরিবারের লোকজনও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

রোববার কোয়েটার চামান পট্টক এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, একটি রেল সিগন্যাল অতিক্রমের সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ট্রেনের বগির সঙ্গে ধাক্কা দিলে বিকট বিস্ফোরণ ঘটে।

ঈদের ছুটি উপলক্ষে পেশোয়ারগামী ট্রেনটিতে সেনাসদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। বিস্ফোরণের পর ট্রেনের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং আগুন ধরে যায়।

ঘটনার পরপরই পুরো এলাকায় কালো ধোঁয়ায় ছেয়ে যায়। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালান। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

এখনও পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সহিংসতা ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ