রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ডিএমপির বিশেষ সতর্কতা

news-image
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে যাওয়া ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাস টার্মিনাল ঘিরে পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে।

রোববার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাস নির্ধারিত সময়সূচি মেনে ছাড়তে হবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। একই আসন একাধিক যাত্রীর কাছে বিক্রি, বাসের ছাদে যাত্রী পরিবহন এবং পণ্য বা পশুবাহী গাড়িতে যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া চালকদের গতিসীমা মেনে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁক, সরু সেতু ও নিষিদ্ধ এলাকায় ওভারটেকিং না করতে বলা হয়েছে। নেশাগ্রস্ত, অসুস্থ বা ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানো থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, বৈধ লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া কোনো যানবাহন চালানো যাবে না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন, এয়ারফোন ব্যবহার কিংবা উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে চালকদের টানা পাঁচ ঘণ্টার বেশি বা দিনে আট ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য না করার আহ্বান জানানো হয়েছে পরিবহন মালিকদের প্রতি।

যাত্রীদের নির্ধারিত কাউন্টার বা টার্মিনাল ব্যবহার করে বাসে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে। অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করা এবং নিজের মালামাল নিজের দায়িত্বে রাখারও আহ্বান জানানো হয়।

পথচারীদের ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার করে রাস্তা পারাপারের অনুরোধ জানিয়েছে ডিএমপি। প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ