,

ঝিনাইদহে পাল্টাপাল্টি মামলা

news-image
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এবার পাল্টা মামলা করেছে ছাত্রদল। শনিবার জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির বাদী হয়ে এনসিপির ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এছাড়া অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে প্রধান আসামি করা হয়েছে। এর আগে একই ঘটনায় এনসিপির পক্ষ থেকেও ছাত্রদলের কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করা হয়।

এজাহারে বলা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের বাইরে এনসিপির নেতাদের বক্তব্য চলছিল। সেখানে বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা হলে উপস্থিত কয়েকজন প্রতিবাদ জানান। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর নিয়মিত মামলা হিসেবে তা গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ