,

৪৭১ শিক্ষকের বিরুদ্ধে মাউশির ব্যবস্থা

news-image
নিজস্ব প্রতিবেদক : জাল ও ভুয়া সনদের অভিযোগে দেশের ৪৭১ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৬৩ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

অভিযুক্তদের মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজের ৬৪ জন এবং কারিগরি শিক্ষার পাঁচজন শিক্ষক রয়েছেন। শনিবার পৃথকভাবে তাদের কাছে নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, কেন তাদের এমপিও সুবিধা বাতিল বা স্থগিত করা হবে না এবং নিয়োগ বাতিলসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে না—তার লিখিত ব্যাখ্যা ১০ কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) তদন্তে এসব শিক্ষকের সনদ জাল বা ভুয়া হিসেবে শনাক্ত করে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এর ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী ব্যবস্থা নিতে মাউশিকে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকেই অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে মাউশি।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়