,

আর্জেন্টিনাই সবার প্রিয়: স্পিকার

news-image
অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ও সাবেক ফুটবলার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা। তিনি বলেন, আর্জেন্টিনার রাষ্ট্রদূত বক্তব্য দিতে উঠতেই উপস্থিত সবার হাততালিতে সেটি স্পষ্ট হয়ে গেছে।

শুক্রবার যশোরের হামিদপুরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে অনুষ্ঠিত ‘এএফসি গ্রাসরুট ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শিশুদের ফুটবল খেলা দেখে মুগ্ধ হয়ে নিজের পুরোনো দিনের স্মৃতিও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, যশোর তার খুব প্রিয় শহর। মুক্তিযুদ্ধের সময় তিনি যশোর ক্যান্টনমেন্টে যুদ্ধ করেছেন এবং পরবর্তীতে এখানে চাকরিও করেছেন। শামসুল হুদার নামে স্টেডিয়াম ও ফুটবল একাডেমি প্রতিষ্ঠাকে তিনি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে যশোরসহ দেশের ফুটবলের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সালো কার্লোস সেসা, পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাচি জাইন আজিজসহ স্থানীয় প্রশাসন ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়