,

চীনের কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৯০

news-image
আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। ঘটনায় আরও বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

শুক্রবার সন্ধ্যায় চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে এই বিস্ফোরণ ঘটে। তখন খনির ভেতরে প্রায় ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উদ্ধার অভিযান এখনো চলমান। ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্য অনুযায়ী, অন্তত আরও ৯ জন শ্রমিক এখনো নিখোঁজ। খনির ভেতরে ঠিক কতজন আটকে আছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান করা হচ্ছে। বিষয়টি প্রেসিডেন্ট শি জিনপিংকে জানানো হয়েছে এবং তিনি দ্রুত উদ্ধারকাজ জোরদারের নির্দেশ দিয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইডের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে।

চীনের শানশি অঞ্চল দীর্ঘদিন ধরেই কয়লাখনি দুর্ঘটনার জন্য পরিচিত। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে অতীতেও সেখানে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির জ্বালানি ব্যবহারের বড় অংশ এখনো কয়লার ওপর নির্ভরশীল, যদিও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র