সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরে বাংলা ছিলেন শিক্ষা ও মুক্তির অগ্রদূত: তথ্যমন্ত্রী

news-image
নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শেরে বাংলা এ. কে. ফজলুল হক শুধু রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা, অধিকার ও সামাজিক মুক্তির অন্যতম অগ্রদূত।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শেরে বাংলার নেতৃত্বে এই অঞ্চলের কৃষকরা জমিদারি শোষণ ও ঋণের জাল থেকে মুক্তির পথ পেয়েছিল।

তিনি আরও জানান, তার পারিবারিক ইতিহাসের সঙ্গে শেরে বাংলার নাম গভীরভাবে জড়িত। তার দাদা কৃষক প্রজা পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এবং শেরে বাংলার ঘনিষ্ঠ অনুসারী ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, শৈশব থেকেই দাদার কাছ থেকে শেরে বাংলার সংগ্রাম ও সংস্কারমূলক কর্মকাণ্ড সম্পর্কে শুনে তার রাজনৈতিক আগ্রহ তৈরি হয়।

তিনি আরও বলেন, ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শেরে বাংলা শিক্ষার প্রসার ও কৃষকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঋণ সালিশি বোর্ড গঠনের মাধ্যমে কৃষকদের ঋণের চাপ কমানো এবং জমিদারি প্রথা বিলোপের পথ প্রশস্ত হয়েছিল।

মন্ত্রী বলেন, শেরে বাংলার রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের পরও সমাজ সংস্কারক হিসেবে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি নতুন প্রজন্মের কাছে শেরে বাংলার কর্ম ও আদর্শ পৌঁছে দিতে গবেষণা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মো. আবু হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান। এ সময় দেশের বিভিন্ন জেলার ২০টি এতিমখানা ও মাদ্রাসার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

‘আজ হলুদ ঝড়ের রাত’

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ

ব্রাজিল-নরওয়ে ম্যাচে কে জিতবে, নির্ধারণ করবেন গ্যাব্রিয়েল-হালান্ড!

নরওয়ে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কতটুকু?

জনগণের সঙ্গে দূরত্ব না বাড়াতে নিরাপত্তা কৌশল: প্রধানমন্ত্রী

স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত প্রায় ৩ হাজার

সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আওয়ামী লীগের প্রণীত আইনেই দলটির বিচার: চিফ প্রসিকিউটর

এমডিকে নির্যাতন করে স্বাক্ষর নেওয়া লিটু গ্রেপ্তার