,

ত্রিশালে খাল খনন শুরু করলেন তারেক

news-image
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর আড়াইটার দিকে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় নিজ হাতে মাটি কেটে এই কার্যক্রমের সূচনা করেন তিনি।

এর আগে দুপুর ২টা ২০ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজের কার্যালয় থেকে ত্রিশালের উদ্দেশে রওনা দেন তিনি।

খাল পুনঃখনন কর্মসূচি বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতির অংশ বলে জানানো হয়েছে। এ কারণে কোদাল হাতে সরাসরি কার্যক্রমে অংশ নেন সরকারপ্রধান। এ সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় সাধারণ মানুষও কাজে যুক্ত হন।

এদিকে দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী জাতীয়ভাবে উদ্‌যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে ত্রিশালে। ঈদুল আজহার ছুটির কারণে এবার নির্ধারিত সময়ের আগেই শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় নজরুল অ্যাকাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে নজরুলজয়ন্তী উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সরকারি নজরুল একাডেমি মাঠের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এছাড়া বিকেল ৫টায় স্থানীয় নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়