,

সিলেটে ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

news-image

সিলেট ব্যুরো : সিলেটে ছিনতাইকারী ছুরিকাঘাতে ইমন আচার্য নামের এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নগরের কিনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে। তিনি ছিনতাই ও মাদকের একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ছিনতাইতকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. মনজুরুল আলম জানিয়েছেন, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিল। পুলিশ তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে সাদা পোষাকে থাকা র‍্যাব-৯ এর সদস্য ইমন একজনকে ধরতে গেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই মাদক বিক্রেতা।

ছুরিকাঘাতে আহত র‍্যাব সদস্যকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় হামলাকারীকে আটক করেছে কতোয়ালি থানাপুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে